বিএমইউতে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষয়ক ক্যাডেভার ওয়ার্কশপ অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষক ক্যাডেভার ওয়ার্কশপ (ঈধফধাবৎ ডড়ৎশংযড়ঢ় ড়হ জবমরড়হধষ অহবংঃযবংরধ) গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ এর অ্যানেসথেশিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেসিভ কেয়ার মেডিসিন বিভাগের পেইন মেডিসিন ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ফরেন ফ্যাকাল্টি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও হাতে কলেজে প্রশিক্ষণ দেন ইউরোপিয়ান সোসাইটি অফ রিজনাল অ্যানেসথেশিয়ার ক্যাডেভার ওয়ার্কশপের প্রধান প্রফেসর পল কেসলার।

বিএমইউর আইসিটি ডিরেক্টর ও অ্যানেসথেশিওলজিস্ট অধ্যাপক ডা: এ কে এম আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রোভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলদার, এভারকেয়ার হাসপাতালের অ্যানেসথেশিওলজিস্ট ডা: লুৎফুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।