আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসায় দোয়া ও পুরস্কার বিতরণ
Printed Edition
সম্প্রতি ৩/১৪ ব্লক জি লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকাস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম এ মাদরাসার ২০২৬ সনের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল এবং ২০২৫ সনের বার্ষিক পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার কৃতী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদরাসা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর। বিশেষ অতিথি ছিলেন মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারি রওশন আরা নুরী। বিজ্ঞপ্তি।