‘ইসলাম’ নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআরের
Printed Edition
নিউ ইয়র্ক প্রতিনিধি
ইস্টার সানডে পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ‘ইসলামকে উপহাস’ করার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম নাগরিক অধিকার সংগঠন আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিল (সিএআইআর)।
সিএআইআর এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ওই পোস্টে ইরানে বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির পাশাপাশি ‘বিকৃতভাবে ইসলামকে উপহাস’ করা হয়েছে, যা ‘বেপরোয়া, বিপজ্জনক এবং মানবজীবনের প্রতি উদাসীনতা ও ধর্মীয় বিশ্বাসের প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের বক্তব্য শূন্য থেকে আসে না। এটি মুসলিমবিরোধী বক্তব্য ও নীতির দীর্ঘ ধারাবাহিকতার অংশ, যা দেশে ও বিদেশে মুসলমানদের মানবিক মর্যাদা ক্ষুণœ করেছে।