মানবাধিকার রক্ষায় অগ্রাধিকার দিতে হবে : ডিআইজি আশফাকুল

Printed Edition

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

পিটিসির কমান্ড্যান্ট ও ডিআইজি মুহাম্মদ আশফাকুল আলম বলেছেন, পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালনকালে মানবাধিকার রক্ষা ও জননিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে। তিনি গতকাল বুধবার টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বিভাগীয় এসআইদের ২৩তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) ডক্টর এ এইচ এম কামরুজ্জামান ও ডেপুটি কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো: মাহফুজুর রহমান।