গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার

Printed Edition
artho-3
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইম অ্যাকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল আর্থিক সেবার কার্যকর ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের অপর কীনোট স্পিকার প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংক হিসাব খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সুযোগের সম্প্রসারণ, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি সমন্বিত প্রক্রিয়া। তিনি ই-কেওয়াইসি (ব-কণঈ), ডিজিটাল অনবোর্ডিং এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক ব্যবস্থায় তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ রায়হান, পিএইচডি এবং অধ্যাপক ড. জীবন চন্দ্র দাস। বিজ্ঞপ্তি।