নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
Printed Edition
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতারা। গত সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নিজামুদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।