গার্ডিয়ান লাইফের সহায়তায় ঋণমুক্ত দুই পরিবার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহায়তায় ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে দু’টি পরিবার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা দাবির অর্থ হস্তান্তরের মাধ্যমে এই সহায়তা দেয়া হয়।
এই উদ্যোগের আওতায় এফআইভিডিবি থেকে ঋণ গ্রহণকারী সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুবিধার অন্তর্ভুক্ত থাকেন। ফলে কোনো গ্রহীতা ঋণ পরিশোধের আগে মারা গেলে তার বকেয়া ঋণের দায় বহন করে গার্ডিয়ান লাইফ, যা পরিবারগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা হিসেবে কাজ করে।
সম্প্রতি এফআইভিডিবির দুই ঋণগ্রহীতা অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০ হাজার ও ৬০ হাজার টাকা ঋণ নেন; কিন্তু ঋণ পরিশোধের আগেই গত ৬ ফেব্রুয়ারি অতিরিক্ত জ্বরজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর ফলে পরিবারের ওপর ঋণের চাপ তৈরি হলেও বীমা সুবিধার কারণে সেই দায় থেকে মুক্তি পায় দুই পরিবার।
গতকাল সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ সংশ্লিষ্ট ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে। এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা, তারা এই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।