শোক সংবাদ
এনামুল হক
Printed Edition
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন।
রোববার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।