মানারাত ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় সংবর্ধনা
Printed Edition
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ উপলক্ষে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। সিএসই বিভাগের প্রধান এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: মনিরুল ইসলাম। এ ছাড়াও বিভাগের শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।