পটুয়াখালী-৪ আসনে এ বি এম মোশাররফের মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভা বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার উপস্থিত থেকে এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌর সভায় ভোটার রয়েছেন দুই লাখ চৌদ্দ হাজার ৪৮১ জন। পুরুষ ভোটার এক লাখ আট হাজার ৮৩৬ এবং মহিলা ভোটার এক লাখ পাঁচ হাজার ৬৪৫ জন। এ ছাড়া, রাঙ্গাবালী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯৪ হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৬৬১ এবং মহিলা ভোটার ৪৭ হাজার ২০৩ জন।