এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

তৃতীয় অধ্যায় ইবাদাত

Printed Edition
syllbus-1
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর।

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : ইবাদাত’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১০। হজের মাধ্যমে মানুষের অন্তর থেকে কী দূর হয়?

ক) হিংসা-বিদ্বেষ

খ) ক্রোধ

গ) কৃপণতা

ঘ) মুনাফেকি

১১। মহান আল্লাহ কেন রোজা ফরজ করেছেন?

ক) আল্লাহর পুরস্কার লাভের জন্য

খ) তাকওয়ার গুণ অর্জন করার জন্য

গ) সুস্থতা লাভের জন্য

ঘ) আল্লাহর রহমত লাভের জন্য

১২। কোন ইবাদাত প্রতিমুহূর্তে আল্লাহর আইন মেনে চলার উৎসাহ প্রদান করে?

ক) জাকাত

খ) জিহাদ

গ) সালাত

ঘ) রোজা

১৩। নারীগণের জিহাদে অংশগ্রহণ কী দ্বারা প্রমাণিত?

ক) ইজমা

খ) হাদিস

গ) কুরআন

ঘ) কিয়াস

১৪। ধর্মযুদ্ধে অংশগ্রহণকারীকে কী বলে?

ক) মুজাহিদ

খ) আনসার

গ) মুহাজির

ঘ) শহীদ

১৫। হাক্কুল ওয়ালেদাইন অর্থ কী?

ক) প্রতিবেশীর হক

খ) আত্মীয়ের হক

গ) পিতা-মাতার হক

ঘ) আল্লাহর হক

১৬। জাকাত শব্দের অর্থ কী?

ক) অনুদান

খ) পবিত্রতা

গ) সঙ্কল্প ঘ) সেবা

১৭। মানুষ মুরতাদ হওয়ার কারণ নিচের কোনটি?

ক) সালাত ত্যাগ

খ) পিতামাতার অবাধ্যতা

গ) জাকাত অস্বীকার

ঘ) সাওম পরিত্যাগ

১৮। সাওম সাধনার মাধ্যমে বান্দার কী পরীক্ষা হয়?

ক) তাকওয়ার

খ) ধৈর্যের

গ) সততার

ঘ) জ্ঞানের

১৯। হজ শব্দের অর্থ কী?

ক) সংকল্প করা

খ) ইবাদাত করা

গ) পবিত্রতা অর্জন

ঘ) বিরত থাকা

উত্তর : ১০. গ, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. ক।