তিন পার্বত্য জেলায় সেরা রাঙ্গামাটির লেকার্স
Printed Edition
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একই সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ বছর লেকার্স থেকে ১৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে সর্বোচ্চ ফলাফল জিপিএ ৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী। খাগড়াছড়ি ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পেছনে ফেলে পাসের হারে তিন পাহাড়ের শীর্ষে এখন তারা।
ফল প্রকাশের পর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতাকেই এই অভূতপূর্ব সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।