ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে ৯৬৫ কোটি টাকা নেট মুনাফা অর্জন
Printed Edition
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সদ্য সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। করপরবর্তী ও প্রভিশনের পর নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা গত মঙ্গলবার চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০% লভ্যাংশ (২৫% ক্যাশ ও ৫% স্টক) ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০% (১০% ক্যাশ ও ১০% স্টক)।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২.১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩.৩৯ টাকা।
ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ২০২৫ সালে ১৭.১৩%-এ উন্নীত হয়েছে, ২০২৪ সালে ছিল ১৩.৮৩%; যা রেগুলেটরি নির্ধারিত মানের তুলনায় বেশি। বিজ্ঞপ্তি।