রাজশাহী সদওে সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহী-২ (সদর) আসন থেকে আমার বাংলাদেশ পার্টির (এবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত রোববার দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় রাজশাহী মহানগর এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাঈদ নোমান জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তার আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত রাজশাহী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতি চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এজন্য তিনি রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।