বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition
artho-4
বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও ইথিওপিয়ার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে গতকাল বুধবার একটি সমঝোতা চুক্তি (এগ্রিমেন্ট) স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন থেকে প্রশিক্ষণসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদ্যমান রুটের বাইরে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। আইএসপিয়ার।