শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ
Printed Edition
পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ১০ কর্মদিবস ভ্রাম্যমাণ আদালত ও প্রচারণা শুরু হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোছা: মোহছিনা আকতার বানু এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে এবং এ সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। শব্দদূষণ বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। সরকার পরিবেশ অধিদফতরের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি এ ক্যাম্পেইনের মাধ্যমে জনগণ সচেতন হবে এবং সংশ্লিষ্ট সবাই শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলবে। গ্রিন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির।
ডিএমপির পল্টন জোনের ট্রাফিক সার্জেন্ট খলিলুল্লাহ। আরো উপস্থিত ছিলেন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের ব্যবস্থাপক মো: ফজলে এলাহী ও ট্রেনিং অ্যান্ড ক্যাম্পেইন স্পেশালিস্ট গাজী মহিবুর রহমান। মানববন্ধন শেষে জনগণের মধ্যে শব্দদূষণ বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে একটি বর্ণাঢ্য র্যালি জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।