সেরা চারে থাকতে চায় ক্যাপিটালস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ জয়ের সাথে ৩ ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটালস। শুরুটা ভালোভাবে করলেও পরে টানা ৩ ম্যাচে হেরে টেবিলের ৫ম স্থানে থাকায় প্লে-অফের যাত্রা কিছুটা কঠিন হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটির। ঢাকার পরের ম্যাচ আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। সেখান থেকেই সেরা চারে থাকার লক্ষ্য তাদের।

লিগ পর্বে সবাই একে অপরের বিরুদ্ধে ২ বার করে খেলবে। সব দল খেলবে ১০টি করে ম্যাচ। ফলে এখনও অর্ধেকের বেশি ম্যাচ বাকি। সে কারণে আশা ছাড়ছেন না ঢাকার পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলের লক্ষ্য, আশা নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘এখনও আমাদের সুযোগ আছে। পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছি। ভাগ্য পক্ষে আসছে না। চট্টগ্রাম ছাড়া বাকিদের সাথে সুন্দর খেলেছি। ক্লোজ ম্যাচ হেরেছি। যদিও এটা আমাদের জন্য হতাশাজনক তবে ওভারকাম করার সুযোগ আছে। আমাদের লক্ষ্য টপ ৩-৪ এ থেকে লিগ শেষ করা।’