ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন প্রযুক্তি
Printed Edition
রয়টার্স
ইউক্রেনের সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছোট ছোট মোবাইল দল দিয়ে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি। সোমবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভিডিও-বার্তায় এমনটাই দাবি করেছেন তিনি।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবহারে নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে। এতে মোবাইল ফায়ার গ্রুপ, ইন্টারসেপ্টর ড্রোন এবং অন্যান্য স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হবে।