নকআউট নিশ্চিতের চ্যালেঞ্জ ইন্টারের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে ইন্টার মিলান। তাদের প্রতিপক্ষ নরওয়ের ক্লাব বোদো/গ্লিমিট। সুবিধাজনক অবস্থানে থেকে নিজেদের মাঠে কারাবাগ এফকের মোকাবেলা করবে নিউক্যাসল। ক্লাব ব্রুজকে হারানোর মিশন অ্যাথলেটিকো মাদ্রিদের। আর গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে এগিয়ে থাকা জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন।