চেলসিকে হারিয়ে আটে আট আর্সেনালের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
লিগ কাপে সেমিফাইনালে প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-২ গোলে হেরেছে চেলসি। এই হারের ফলে বেশ চাপে পড়ল স্টামফোর্ড ব্রিজের কাবটি। ফাইনালে খেলতে হলে ফিরতি লেগে এমিরেটস স্টেডিয়ামে জয়ের বিকল্প নেই ব্লুজদের। এই ম্যাচ জয়ে অন্য এক কীর্তি গড়েন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। চেলসির মাঠে টানা আট ম্যাচে অপরাজিত থাকলেন স্প্যানিশ ৪৩ বছর বয়সী এই কোচ।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই আট ম্যাচে চার জয় ও চার ড্র আর্সেনালের। আর্সেন ওয়েঙ্গারের পর গানারদের হয়ে এমন কীর্তি গড়া দ্বিতীয় কোচ আর্তেতা।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৭ মিনিটে বেন হোয়াইটের গোলে ১-০ তে পিছিয়ে পড়ে চেলসি। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিক্টর ইয়োকেরেস। ৫৭ মিনিটে এক গোল শোধ করেন আলেজান্দ্রো গার্নাচো। কিন্তু ৭১ মিনিটে মার্টিন জুবিমেন্দির গোলে ব্যবধান ৩-১ করে সফরকারীরা। ৮৩ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন গার্নাচো।