সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
সিটিজেনস ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ব্যাংকের মুনাফা এবং মৌলিক বিষয়গুলোকে আরো বেশি শক্তিশালী করার জন্য নীতিগত ও কৌশলগত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় ব্যাংকের পরিচালক এস এম শফিকুল হক এবং স্বতন্ত্র পরিচালক এ কে এম শহীদুল হক উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন ২০২৫ সালের ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক উন্নয়ন, আমানত প্রবৃদ্ধি, মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স ও মজবুত আর্থিক ভিত্তি, বাহ্যিক প্রতিবন্ধকতা এবং নতুন ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সিটিজেনস ব্যাংক গত বছর উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করে, পরিচালন মুনাফা ২১ শতাংশ বৃদ্ধি পায়।
একই সময়ে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বৃদ্ধি পায় এবং খেলাপি ঋণের হার (এনপিএল) মাত্র ০.২০ শতাংশে সীমাবদ্ধ থাকে। এ ছাড়া আলমগীর চলতি সালের জন্য কৌশলগত কর্মপরিকল্পনা তুলে ধরেন, যেখানে ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের গতি ত্বরান্বিতকরণ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উদ্ভাবনী ও গ্রাহক বান্ধব সেবার উপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান ও মো: আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।