পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। তবে এবারের আসরে আর খেলা হচ্ছে না তার। কাঁধের চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন লাহোরের বাংলাদেশী তারকা পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে আসিফ আলীর সাথে মাঠের সংঘর্ষে এই চোট পান। পরবর্তী এমআরআই স্ক্যানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় এবং তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেয়া হয়েছে। পেশোয়ার জালমির বিপক্ষে দলের ম্যাচের পর গতকাল রাতে রওনা হয়ে আজ ঢাকায় ফেরার কথা। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন। এদিকে গতকাল শরীফুল নাহিদদের পেশোয়ার জালমির কাছে ৭৬ রানে হেরেছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স। মোস্তাফিজ ৩০ রানে ২টি ও নাহিদ রানা ১৫ রানে ২ উইকেট নেন।