ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
Nitto-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

এরপর মেরিন্তারা তার কণ্ঠে ভাঁজল এমন একটি করুণ, মিষ্টি সুরÑ যা সমুদ্রের তলদেশের নিস্তব্দ শান্তি ও মায়াবী ভালোবাসা দিয়ে তৈরি। সেই সুর যেন অচেতন পড়ে থাকা রাজকুমারের বুকে পুনঃজীবনের ঢেউ তুলে দিলো।

মেরিন্তারার গানের সুরলহরি শুনে মুমূর্ষু রাজকুমার একবার মাত্র চোখ খুললেন। সেই ঝাপসা দৃষ্টিতে তিনি দেখলেনÑ তার সামনে পরীর মতো সুন্দর কোমল দয়ালু একখানি মুখ। মুখটি যেন সমুদ্রের সব আলোর চেয়েও উজ্জ্বল! সেই মুখ থেকেই সুরলহরি ভেসে আসছে। এটুকুই! এরপর আবার তিনি অচেতন হয়ে গভীর ঘুমে ঢলে পড়লেন।

মেরিন্তারা বুঝতে পারল, তাকে এবার যেতে হবে। এমন অবস্থায় এই মানুষটি যদি জেগে ওঠে বা অন্য কেউ যদি তাকে দেখে ফেলে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হয়তো তারা তাকে ধরে নিয়ে যাবে! সে তাড়াতাড়ি তার ঝলমলে সোনালি লেজ লুকাতে লুকাতে ঝাপ দিলো সমুদ্রের জলে। ফিরে এলো গভীর জলের কোলে। রাজকুমারের যখন জ্ঞান ফিরল, তখন চারপাশটা শান্ত। ঝড় থেমে গেছে। তার পাশে কেবল বসে আছে প্রিয় কুকুরটি। (চলবে)