দৈনিক নয়া দিগন্তের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা আমিনুল ইসলামের বাবা মো: রেজাউল করিম মাস্টারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
মো: রেজাউল করিম মাস্টার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং দক্ষিণ-পূর্ব চেঁচরী জমাদ্দার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বাড়িতে কোরআনখানি, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া পূর্ব মুন্সিয়া মদিনা জামে মসজিদ, শ্রীনগর, মুন্সীগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং কাঁঠালিয়া মারকাযুন নূর কওমিয়া মাদরাসায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোররাত ৪টা ১০ মিনিটে তিনি মারা যান।