রামগতি ইউএনও
Printed Edition
রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
গত মঙ্গলবার গভীর রাতে তিনি উপজেলার বিভিন্ন এতিমখানাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল বেদে সম্প্রয়দায়ের লোকজন, অটোরিকশা, সিএনজি ড্রাইভার ও খোলা আকাশের নিচে থাকা মানুষের হাতে কম্বল তুল দেন।
নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন, খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষ। তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।