কালীগঞ্জে চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি

Printed Edition

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপক ও তার পরিবারকে চিরকুটের মাধ্যমে হত্যা, গুম, লুটপাট এবং চাঁদা দাবির হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মো: জাহাঙ্গীর প্রধান কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের ধোলাসাধুখা (কোহিনূর মার্কেট) এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি হাসপাতালে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তার বাড়ির দরজার সামনে একটি হুমকিমূলক চিরকুট ফেলে যায়।