ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক রূপান্তর সম্ভব : ড. খালিদ হোসেন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আত্মশুদ্ধ মানুষই সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণ করে থাকে। ফলে দুর্নীতি, অন্যায় ও বিশৃঙ্খলা কমে এসে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।

গতকাল বরিশালের চরমোনাইর বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সুস্থ সমাজ গঠনের জন্য অন্যকে নয়, আগে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে হবে। কেননা ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের কাক্সিত ইতিবাচক রূপান্তর সম্ভব।

তিনি আরো বলেন, ব্যক্তি পর্যায়ে নৈতিকতা ও চরিত্র গঠনের অভাবই বর্তমান সমাজের নানা সঙ্কটের মূল কারণ। আত্মশুদ্ধি বা আত্মসমালোচনার চর্চা না থাকায় মানুষ ক্রমেই অন্যের ত্রুটি অনুসন্ধানে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। অথচ নিজের ভেতরের দুর্বলতা চিহ্নিত ও সংশোধন করার প্রবণতা থাকলে সামাজিক বিরোধ ও অসহিষ্ণুতা অনেকাংশে কমে আসত। মানুষ যদি নিজের ত্রুটি নিজে দেখতে শেখে, তবে অন্যের সমালোচনার প্রবণতা স্বাভাবিকভাবেই হ্রাস পায় এবং সমাজে সহনশীলতা বৃদ্ধি পায়। একটি আদর্শ সমাজ গঠনের জন্য সচ্চরিত্র ও নৈতিকতার বিকাশ অপরিহার্য বলে তিনি মনে করেন। ড. খালিদ বলেন, ব্যক্তি যদি সততা, ন্যায়পরায়নতা ও দায়িত্ববোধে গড়ে না ওঠে, তবে কেবল আইনি কাঠামো বা বাহ্যিক উন্নয়ন দিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বর্তমান প্রোপটে প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও নৈতিক অবয় একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে ।