জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবু সাঈদসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সব শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর অতিক্রম হতে চললেও এখনো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করার মধ্য দিয়ে জুলাই চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। গণভোটের আলোকে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে একটি পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবি জানান।
মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম এবং ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।