উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

Printed Edition
khela
উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেনের ২০২৫ সালের বর্ষসেরা টি-২০ একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমান। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের পারফরম্যান্স বিবেচনায় সেরা একাদশ বেছে নিয়েছে উইজডেন। গতকাল নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন।

বর্ষসেরা একাদশে পেস আক্রমণে মোস্তাফিজের সাথে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, পেস বোলিং অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজে জেসন হোল্ডার ও ইংল্যান্ডের স্যাম কারান। গত বছর স্বীকৃত টি-২০-এর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭৮। সেরা বোলিং ছিল ১১ রানে ৩ উইকেট। উইজডেন জানিয়েছে, অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় ১৮.০৩। গড় বিবেচনায় বিশ্বের কোনো বোলারই তার আশপাশে নেই। ব্যাটিং তালিকায় নেই বাংলাদেশের কেউই।

উইজডেনের বর্ষসেরা (২০২৫)

টি-২০ একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।