মাগুরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
Printed Edition
মাগুরা প্রতিনিধি
মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকিদুল হোসেন (৩৫) সদর উপজেলার পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া গ্রামের শহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। গত মঙ্গলবার ভোরে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই-তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয়।
আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে নিহত আকিদুলের স্ত্রী অধিফা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আকিদুল গরু চুরির সাথে কোনোভাবেই জড়িত নয়। তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে গাড়ি থেকে নামেন। এর পর এলাকার কিছু লোক তাকে মিথ্যা চুরির অভিযোগ দিয়ে মারধর করে।
নিহতের ছেলে সাইমুন বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো। তিনি দীর্ঘদিন সাইপ্রাসে ছিলেন। দেশে ফিরে ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। তিনি গরু চুরির সাথে কোনোভাবেই জড়িত না। পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক বলেন, ট্রিপল নাইনে ফোনের মাধ্যমে জানতে পাই ইছাখাদা বাজার এলাকায় চোরের অভিযোগে এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে।