কেরানীগঞ্জে আমান উল্লাহ আমান
ফ্যাসিস্টের দোসররা গোপনে বৈঠক করছে
Printed Edition
ঢাকা জেলা প্রতিনিধি
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ‘পালিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা’ গোপনে বৈঠক করছে-এমন অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত তৎপরতা এখন জরুরি।
সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর জোর করে ক্ষমতায় থেকে দেশে অপশাসন চালানো হয়েছে। দিনের ভোট রাতে করার মতো ঘটনাও ঘটেছে।