আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ‘নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। কর্মশালায় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফরহাদ উল আলম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।