হাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Printed Edition
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার ভিসি সচিবালয়ে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন ভিসি প্রফেসর ড. মো: এনামউল্যা এবং ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের পক্ষে স্বাক্ষর করেন ওই বিশ্ববিদ্যালয়ের রেকটোরিন প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক। এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও প্রফেসর ড. মো: মহিদুল হাসান।