কক্সবাজার-১ আসনে বিএনপির সমর্থনে গণ অধিকারের প্রার্থিতা প্রত্যাহার

Printed Edition

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সমর্থন করে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আবদুল কাদের প্রাইম। বুধবার বিকেলে চকরিয়াস্থ নিজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবদুল কাদের বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির সাথে গণ অধিকার পরিষদ আসন সমঝোতার ভিত্তিতে জোট হয়েছে। এই পরিপ্রেেিত এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সমর্থন করে আজ আমার প্রার্থীতা প্রত্যাহার করে নেবো। তিনি আরো বলেন, সালাহউদ্দিন আহমদ সাবেক মন্ত্রী, বর্তমানে দেশের একজন জাতীয় সম্পদ। চকরিয়া ও পেকুয়াবাসীকে ধানের শীষের প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয়ী করবে।