ডাক্তার হতে চায় ভাণ্ডারিয়ার রাফি

Printed Edition
bangla-5
ডাক্তার হতে চায় ভাণ্ডারিয়ার রাফি

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে মো: আবসার রাফি। ডাক্তার হওয়ার স্বপ্ন রাফির। সে ঝালকাঠি জেলা হাসপাতালের অ্যাকাউন্ট্যান্ট আল মামুনের ছেলে। এ ছাড়া রাফি দৈনিক নয়া দিগন্তের কাউখালী সাংবাদদাতা রিয়াদ মাহমুদ সিকদারের ভাগিনা।

তার এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাফি জানায়, এইচএসসিতে ভালোভাবে লেখাপড়া করে ঢাকা মেডিক্যাল অথবা সমমানের কোনো সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হতে চাই। নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করতে চাই। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।

ভবিষ্যৎ কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষক, পরিবার ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়ে রাফির পরিবার জানায়, ছোটবেলা থেকেই সে লেখাপড়ার প্রতি মনোযোগী। তার এই সাফল্য ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে।