ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
Printed Edition
ঢাকায় ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ¯িপ্রং-২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন মডার্ন ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও জর্জ ওয়াশিংটন বিশ^বিদ্যালয়, ইউএসএ-এর সাবেক অধ্যাপক ড. বদরুল হুদা খান এবং ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী স্পেশাল ট্রাইব্যুনাল, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আব্দুল্লাহ আল মামুন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগী, নৈতিক ও পেশাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা উচ্চশিক্ষার মাধ্যমে সমাজে নেতৃত্ব সৃষ্টির গুরুত্ব নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, বিভিন্ন সেবা, ক্লাব কার্যক্রম ও ক্যাম্পাস লাইফ সম্পর্কে ধারণা দেয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো: শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহফুজুর রহমান, আইন অনুষদের ডিন এ বি এম ইমদাদুল হক খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+ (অব:), কলা অনুষদের ডিন ড. শাফিয়া আখতার, জীবন বিজ্ঞান অনুষদের এডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।