ঝিনাইদহ-৪ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition
bangla-6
ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মাওলানা আবদুল জলিল : নয়া দিগন্ত

কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জলিলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মণ্ডল, মাওলানা শিহাবউদ্দিন, হাফেজ নাইমুল হক, মাওলানাগাজী ইয়াসিনসহ স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।