ফরিদপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

Printed Edition
bangla-6
ফরিদপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিম। ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষক-কৃষাণীদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। সভাটি কৃষি সম্প্রসারণ অধিদফতর, ফরিদপুরের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রতিনিধি।