গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ ১ বছর বাড়ল

Printed Edition

অর্থনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা হিসেবে মো: আহসান উল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পর্ষদ থেকে এ অনুমোদন দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো: আহসান উল্লাহ গত বছরের ৬ জানুয়ারি গভর্নরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালন করেন এবং জ্যেষ্ঠতম নির্বাহী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে যোগদান করেন। আহসান উল্লাহ যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, আইবিএ, ঢাবি থেকে এমবিএ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেন।