কোরিয়ান প্রতিনিধিদলের সাথে জলবায়ু কর্মসূচি নিয়ে ইডকলের পরামর্শ সভা
Printed Edition
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) কোরিয়া এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের (কেইটিআই) একটি প্রতিনিধিদলের সাথে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা প্রযুক্তি এবং বাংলাদেশের জলবায়ু কার্যক্রম নিয়ে আলোচনা করতে একটি স্টেকহোল্ডার কনসালটেশন সভার আয়োজন করে।
সভায় ইডকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, ইপিসি কন্ট্রাক্টর, প্রকৌশলী এবং খাতভিত্তিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
ইডকলের সিইও আলমগীর মোরসেদ বলেন,‘কার্যকর উন্নয়ন অর্থায়ন ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান (জাতিসঙ্ঘ) এ কে এম সোহেল বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘উন্নত প্রযুক্তি ও জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।’ বিজ্ঞপ্তি।