মৃত্যুবার্ষিকী
শিক্ষাবিদ মো: মোসলেম আলী
Printed Edition
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ মো: মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৬৩ সালে তিনি পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজশাহী কলেজে রসায়নশাস্ত্রে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন।
মানুষ গড়ার কারিগর নিবেদিতপ্রাণ অধ্যাপক মোসলেম আলী ছিলেন একজন ক্ষণজন্মা শিক্ষক। এই শিক্ষাবিদ পাবনা এডওয়ার্ড কলেজ, রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজসহ সাতটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে শ্রেষ্ঠ শিক্ষক এবং অধ্যক্ষ হয়েছিলেন। তার অনেক ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে উচ্চ পদে আসীন আছেন। পরবর্তীতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, জাতীয় বিশ^বিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্প পরিচালক ছিলেন। তিনি কৃষিভিত্তিক শিল্পের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) উপদেষ্টা এবং ইউরোপীয় ইউনিয়নের কৃষিভিত্তিক প্রকল্প পরিচালক ছিলেন।
আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রফেসর মোসলেম আলীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। ওই সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো: সাদেকুল ইসলাম। বিজ্ঞপ্তি।