চট্টগ্রাম নগর জামায়াত আমিরের সাথে ইইউ পর্যবেক্ষক দলের মতবিনিময়

Printed Edition
3rd-3
চট্টগ্রাম মহানগর জামায়াত আমির নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেন ইইউর নির্বাচন পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিস : নয়া দিগন্ত

চট্টগ্রাম বুরো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির নজরুল ইসলামের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচ এর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের এবং সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। আমির ছাড়াও জামায়াতে ইসলামীর পক্ষে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহীসহ অন্য নেতারা।

সভায় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের পক্ষে। তিনি জানান, জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনগণকে উদ্বিগ্ন করে তুলেছে। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

গতকালকে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ইউনিয়ন র‌্যাব কর্মকর্তা নিহত হওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করেন।