পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শীতবস্ত্র বিতরণ

Printed Edition

দেশব্যাপী প্রকট শৈত্যপ্রবাহে জর্জরিত সাধারণ জনগণকে বিদ্যুৎ সেবার পাশাপাশি শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদুৎ সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)। এ লক্ষ্যে বাপবিবোর্ড ও ৮০টি পবিস শীতার্তদের ‘কম্বল বিতরণ কর্মসূচি’ গ্রহণ করেছে। ‘কম্বল বিতরণ কর্মসূচি’ এর মাধ্যমে দেশব্যাপী টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনগণকে বাপবিবোর্ড ও ৮০টি পবিস হতে কম্বল বিতরণ করা হচ্ছে । বিজ্ঞপ্তি।