পবিত্র রমজানে ‘রেমিট্যান্স সেবা মাস’ পালন করছে এনআরবিসি ব্যাংক

Printed Edition

এনআরবিসি ব্যাংক প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিতকরণ এবং এ সংক্রান্ত সেবার প্রসারে পবিত্র রমজান মাসকে ‘বিশেষ রেমিট্যান্স সেবা মাস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে ঈদের আগ পর্যন্ত রেমিট্যান্স গ্রহণকারীদের বিশেষ উপহার প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো: তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সল আহমেদ, চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।