সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে

Printed Edition

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত বলেছেন, ‘তৃণমূলপর্যায়ে সেবার মান বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। গতকাল দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা: এম এ মুহিত বলেন, গত ১৬ বছরে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা দায়িত্ব নিয়েছি মাত্র এক সপ্তাহ হলো। ইতোমধ্যে স্বাস্থ্যসেবার প্রত্যাশা পূরণে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শুধু নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে এবং নিয়োগকৃত স্বাস্থ্যকর্মীদের উন্নত প্রশিণ দিয়ে কর্মস্থলে নিয়মিত থাকার ব্যবস্থা করা হবে। এ ছাড়া চিকিৎসক, ওষুধ ও চিকিৎসাসেবার যন্ত্রপাতি সরবরাহ বাড়ানো হবে হাসপাতালগুলোতে।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যখাত দীর্ঘ ১৬ বছর ধরে দুর্নীতির অতল গহবরে নিমজ্জিত ছিল। এ দেশ থেকে লাখ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। আমরা এ দুষ্ট চক্র থেকে বের হতে চাই। এর জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিকের এই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই।

জলাতঙ্কের টিকা সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, এটি শুধু সিরাজগঞ্জের সমস্যা না, সারা দেশেই এ সমস্যা রয়েছে। ইতোমধ্যে সমন্বয় বৈঠক করেছি, দ্রুত পদপে নেয়া হচ্ছে এ ব্যাপারে।

হাসপাতাল পরিদর্শনের আগে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা: নুরুল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আকিকুন নাহার মনি ও আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শিমুল তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।