ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

আন্দ্রারিণীর চোখ মেরিন্তারার সবুজ সোনালি রঙের ঝকঝকে লেজের দিকে।

‘আমার দেহের এই সোনালি লেজ, যার সাহায্যে আমি সাঁতরাই? এটাই চাই তোমার?’

আন্দ্রারিণী হো হো করে হেসে ওঠে। বড় বিরক্তিকর সেই হাসি। ‘না! তোমাকে পা দিতে হলে তো লেজ তোমার এমনিতেই আমার কাছে রেখে যেতে হবে।’

‘তাহলে আমার সবচেয়ে মূল্যবান আর কী আছে?’

‘যেই জিনিস দিয়ে তুমি রাজকুমারের মন জয় করেছ। তোমার কণ্ঠ! আহা, এমন সুরেলা কণ্ঠে আমি যদি গান গাইতে পারতাম! তোমার কণ্ঠের গান-ই তো সেদিন রাজকুমারকে অচেতন থেকে চেতন করে তুলেছে। তোমার সেই গান ছিল জীবন সঞ্জীবনী সুধার মতো। এই সুধা যার কানে একবার পৌঁছে, মৃত্যু কি আর তাকে ছুঁতে পারে? তোমার সেই মিষ্টি কণ্ঠস্বর রাজকুমারকে বাঁচিয়ে তুলেছে। আজো রাজকুমার ভুলতে পারেনি তোমার সেই মিষ্টি গানের সুর।’

আন্দ্রারিণীর কথা শুনে মেরিন্তারা চমকে ওঠে। ‘আমার কণ্ঠ? তুমি আমার কণ্ঠস্বর বন্ধক নিতে চাও?’

(চলবে)