গাজীপুরের পুবাইলে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার

Printed Edition

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের পুবাইলে অবস্থিত ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’ এ বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফিলিং স্টেশন থেক অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে উক্ত ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।