নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
প্রিন্স আশরাফ
Printed Edition
একশ’ ঊনষাট.
জোয়ারের কারণে নদীর পানি বেশ ঢেউ দিচ্ছে। খোলপেটুয়া কি রায়মঙ্গল কি যে নাম বলল নাভিদের মনেও থাকে না
এতগুলো মাছ কাটাকুটি করতে গেলে হামিদ মাঝিকে দাঁড় বাওয়া বাদ দিয়ে মাছ কুটতে বসতে হয়। এতগুলো মাছ কেনাই বোকামি হয়েছে!
দুই নৌকা পাশাপাশি। ইনতাজ আলী ফুলিকে ডেকে বলল, ‘ফুলি মা, সাবেগির নৌকায় গিয়ে মাছগুলোন কুটে দিয়ি আয়গে। যা মা।’
ফুলি একটু লজ্জা পেল। কিন্তু পরিস্থিতি বুঝে রাজি হলো।
জোয়ারের কারণে নদীর পানি বেশ ঢেউ দিচ্ছে। খোলপেটুয়া কি রায়মঙ্গল কি যে নাম বলল নাভিদের মনেও থাকে না। পাশাপাশি নৌকার দাঁড় স্থির রেখে একটু ধরে রাখল। ফুলি বাপের নৌকা থেকে হাকিম মাঝির নৌকায় লাফ দিয়ে আসবে।
সাহস আছে মেয়ের! এই টাল খাওয়া নৌকায় টুক করে লাফ দিয়ে এ পাশে চলে এলো। পড়ে যেতে পারে মনে করে নাভিদ হাত বাড়িয়ে ফুলির হাত ধরল। ফুলি লজ্জায় গলদা চিংড়ির মতো লাল হয়ে গেল। তখনই নাভিদের মনে পড়ল এদিকে আসা হচ্ছে অথচ চিংড়ি খাওয়াটা হচ্ছে না। কিন্তু কাজটাই আসল, খাওয়ার কথা পরে।
- (চলবে)