বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

Printed Edition
bangla-7
বগুড়া-২ আসনে মনোনয়ন সংগ্রহ করছেন মাওলানা শাহাদাতুজ্জামান : নয়া দিগন্ত

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শাহ আলম, শিবগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মাসুদ চৌধুরী ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

মাওলানা শাহাদাতুজ্জামান ১৯৯১ সালে এই আসনে জামায়াত থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। শিবগঞ্জের জনপ্রিয় এই নেতার মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।