রূপায়ণ হাউজিং এস্টেটের নতুন সিইও সাব্বির হোসেন খান
Printed Edition
আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন সাব্বির হোসেন খান। ৭ এপ্রিল রূপায়ণ গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস তাকে নতুন এ পদে পদায়ন করে।
এর আগে সাব্বির হোসেন খান রূপায়ণ হোটেল অ্যান্ড রিসোর্টের সিইও হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ডরিন ডেভেলপমেন্টস লিমিটেড সিইও হিসেব দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চপদে কাজ করেন কনকর্ড ও র্যাংগস প্রপার্টিজ লিমিটেডে।
দেশের আবাসন খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে নির্মাণ, সেলস অ্যান্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিসসহ ব্যবস্থাপনা পরিচালনায় ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। নতুন এ দায়িত্ব পাওয়ার পর সাব্বির হোসেন খান বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া দামের কারণে অন্যান্য খাতের মতো চ্যালেঞ্জের মধ্যে আছে আবাসন শিল্প। এতসবের মধ্যেও আন্তর্জাতিকমানের আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে মেগা গেটেড কমিউনিটিসহ আধুনিক বিশ্বমানের প্রকল্প নির্মাণ করছে রূপায়ণ গ্রুপ। আর তাই রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তি।